আব্দুল লতিফ বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাংগাবাড়ী ইউনিয়নের আদাচাকী, ধুকুরিয়া বেড়া ইউনিয়নের পারসগুনা ও দৌলতপুর ইউনিয়নের আজুগড়া গ্রামে ০৩ টি ও চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের স্থল নওহাটা গ্রামে ০১ টিসহ মোট ৪ টি বাল্যবিয়ের আয়োজন বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। তিনি ৪ স্কুল ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। ৪ স্কুলছাত্রী মাঝে ০১ জন সপ্তম শ্রেণীতে, ০২ জন নবম শ্রেণিতে ও ০১ জন দশম শ্রেণিতে অধ্যয়নরত। ৪ টি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কনের বাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়েগুলো বন্ধ করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং কনের পিতা নিকট থেকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।