• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান 

Reporter Name / ২৩০ Time View
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান 

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ এমএ হানিফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, আবাসিক মেডিক্যাল অফিসার মোর্শেদ মঞ্জুর কবির লিটন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতাধীন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগন।

এসময় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ১৩ জন কর্মকর্তা ও কর্মচারীদেরকে কাজের দক্ষতার ভিত্তিতে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca