অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার সময় নেজামপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমেদ আল শহীদ জুয়েল এর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আবেদন গ্রহণ করা হয়েছে। আবেদন করেন নিজামপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন আলীগের সাবেক সাধারন সম্পাদক নিজামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, নিজামপুর ইউনিয়ন আ’লীগের বর্তমান সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও নিজামপুর ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। সভায় আরো উপস্থিত ছিলেন
শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদলসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।