মোঃ নাসিম, নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নাচোল ফতেপুর ইউনিয়নে ফুরশেদপুর বাজারে আগুন লেগে পাঁচটি দোকান পুরে ছায় হয়েছে। আজ ভোর পাঁচটার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে এসেছে।ক্ষতির পরিমাণ প্রায় ১৩ লক্ষ টাকা।মো: আফজাল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ রিপন আলীর দোকান পুড়ে গেছে বলে জানান এলাকা বাসিরা। পাঁচটি রুমের মধ্যে তিনটি মুদিখানা, একটি কীটনাশক ও সারের দোকান ,একটি সমবায় সমিতির অফিস ছিলে বলে জানা যায়।