• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

সাপাহারে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ২৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পানিতে ডুবে রাজিয়া খাতুন নামে ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর বাজারপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর বাজারপাড়ার রমজান আলীর ২ বছরের মেয়ে বাড়ীর পাশে অন্যান্য বাচ্চাদের সাথে খেলছিলো।
এর মধ্যে বাচ্চাকে যথাস্থানে না পেয়ে বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় জান মোহাম্মদ নামে এক ব্যক্তি বাড়ীর পাশের ছোট পুকুরে খুঁজতে গিয়ে রাজিয়ার ভাসমকন মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে তুলে বিকেল ৫ টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
২বছরের বাচ্চার এম মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca