• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উৎযাপন।

Reporter Name / ২৩৮ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

জারিফ হোসেন স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব বিপিএম, পিপিএম (বার) মুজিববর্ষের পুলিশ নীতি জনসেবা আর সম্প্রতি এই প্রতিপাদ্য সামনে নিয়ে, তিনি বলেন
কমিউনিটি পুলিশিংয়ের যথাযথ প্রসার ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিকল্পে সবার মধ্যে স্বচ্ছ ও সুস্পষ্ট ধারণা তৈরি ও বাস্তব ক্ষেত্রে তা প্রয়োগের ক্ষমতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ ও জনগণকে একযোগে কাজ করে যেতে হবে বলে জানান। তিনি আরো বলেন  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে উন্নত দেশে পরিণত হওয়ার যে যাত্রা আমরা শুরু করেছি, ইতোমধ্যে অনেক ক্ষেত্রেই সে যাত্রায় সফলতা অর্জন করতে পেরেছি। এক্ষেত্রে বাংলাদেশ পুলিশও একান্ত সারথী হিসেবে সরকারের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে পুলিশ সদস্যদের সদা সচেষ্ট থাকতে হবে।’

তিনি আরও বলেন  কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন- মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ করতে সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটির সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করতে পারেন। ফলে জনবান্ধব পুলিশিংয়ের পথ সুগম হওয়ার পাশাপাশি অপরাধ দমনে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজর অধ্যক্ষ প্রফেসর ডঃ  শংকর কুমার কুন্ডু,জাতীয় সংসদ সদস্য ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব দেবেন্দ্র নাথ উরাঁও,চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,
ডাক্তার গোলাম রাব্বানী,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোখলেসুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca