• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Reporter Name / ৩৮৮ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম, গোমস্তাপুরে: “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”এই প্রতিপাদ্য বিষকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কমিনিউটি পুলিশিং-ডে ২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামছুল আজম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, গোমস্তাপুর থানা কমিনিউটি পুলিশং সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, জেলা মহিলা আওয়ামী লীগ-এর সহ-সভাপতি সাবিহা শবনাম কেয়া, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান মো.জামাল উদ্দিন মন্ডল, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী, রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ্ আল-মামুন নাহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর প্রমূখ।অনুষ্ঠানে সঞ্চালনা করেন গোমস্তাপুর থানার (ওসি) তদন্ত সেলিম রেজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca