শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জের জেলার সদর থানার দেবীনগরের সুমাইয়া (৩) চিকিৎসার খরচের জন্য প্রধানমন্ত্রীর কাছে সাহায্য কামনা করেছেন। সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়ন আব্দুল বাসেদ মন্ডলের টোলায় সুমাইয়া ২০১৯ সালে জন্ম গ্রহন করেন, মাতা আমেনা বেগম পিতা সেলিম হোসেনের কোলে সুমাইয়া স্বাভাবিক ভাবে জন্ম গ্রহন করেন।
তিনি স্বাভাবিক ভাবে জন্ম গ্রহন করলেও প্রথমে জ্বর হয়ে খিচোনী রোগে আকান্ত্র হয়ে পরে বিকলঙ্গ হয়ে জায়। প্রথমে চাঁপাইনবাবগঞ্জে শিশু বিশেষজ্ঞ, সদর হাসতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং কয়েকজন শিশু বিশেষজ্ঞকে দেখানো হয়, তাদের পরামর্শে ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু মেডিকেল কলেজসহ কয়েকজন শিশু বিশেষজ্ঞকে দেখান, বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল চিকিৎসাধীন। তিনি কিছুটা আগের চেয়ে ভালো মনে হচ্ছে , সুমাইয়ার বাবা সেলিম হোসেন জানান আমি একজন দিনমজুর দিন আনে দিনে খায়, সে তিন বছর যাবৎ বিভিন্ন ভাবে প্রায় ৪ লক্ষাধিক টাকার চিকিৎসা করেছেন এখন ঢাকায় ব্যয়বহুল খরচ আমার পক্ষে চিকিৎসা করা সম্ভব নয়, তিনি বলেন মাঝ পথে এসে চিকিৎসা বন্ধ করার উপক্রম প্ররায়, তিনি সুমাইয়ার জীবন বাঁচাতে বিত্তবানদের ও মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য কামনা করছেন।
গণমুক্তির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন আকতারকে বলেন আপনাদের মাধ্যমে আমার মেয়েকে বাঁচাতে দেশবাসী ও সরকারের সাহায্য কামনা করছি।