• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

মহেশপুরে স্বরুপপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয় করতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

Reporter Name / ২৪৮ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মহেশপুরে স্বরুপপুর ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয় করতে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

 

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

 

গত ৩০ অক্টোবর বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৪নং স্বরুপপুর ইউনিয়নে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনী প্রস্তুতি সভায় স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ জননেতা এ্যাডঃ- জনাব শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেঃ- নবী নেওয়াজ। মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, স্বরুপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ নেতা বশীর আহাম্মেদ,আমিনুর রহমান মাষ্টার, আসাদুল ইসলাম দিপু ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী মাষ্টার, শাহেদ মেহেবুব রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহোযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca