• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

নাচোল পৌরসভা মেয়র এর পিতা ইন্তেকাল

Reporter Name / ৭২৬ Time View
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

নাচোল পৌরসভা মেয়র এর পিতা ইন্তেকাল

নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান পিতা ইন্তেকাল করেছেন।
শনিবার দুপুর ২’টা ২০মিনিটে নাচোল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুর পিতা আলহাজ্ব আব্দুল্লাহ মিয়া
তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর। তিনি ৪ছেলে ছেলে ৭মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আগামীকাল রবিবার সকাল ৯টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে নাচোল মধ্যবাজার তাল-পুকুর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য রাহুল বিশ্বাস , নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল নাঈম মুন্নি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ,নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও নাচোল নিউজের সম্পাদক হাবিবুল্লাহ শিপন ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca