• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর সসন্ত্রাসী হামলা, এ,টি,এন বাংলার ক্যামেরা ও লোগো ভাংচুর

Reporter Name / ২৭০ Time View
Update : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

পেশাগত দ্বায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের সময় এ,টি,এন বাংলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি তুহিন আহমেদ উপর হামলা ও তার ক্যামেরা সহ এ,টি,এন বাংলার লোগো ভাংচুর করেছে মেহেফুজ (৪৫) পিতা নজরুল ইসলাম নামের এক সন্ত্রাসী।
গত বৃহস্পতিবার ২৮ই অক্টোবর ১.৩০ মিনিটের দিকে আদম ব্যাবসায়ী সবুজ(৪৭) পিতা নজরুল ইসলাম, মিলন নামের এক সেলুন ব্যাবসায়ীকে ওমান পাঠানোর কথা বলে ২৮০০০০ টাকা নেয় ৭-৮ মাস আগে। আদম ব্যাবসায়ী সবুজ মিলনের কাছ থেকে টায়া নেওয়ার পর থেকে মিলনের সাথে যোগাযোগ কমিয়ে দেয় এবং নানান রকম অজুহাত দেখনো শুরু করে আদম ব্যাবসায়ী সবুজ।
তারপর থেকে টাকা ফিরে পেতে ভুক্তভোগী মিলন নানান যায়গায় ধর্না দিয়েও টাকা ফিরে পাইনি, মিলনের এমন অভিযোগের ভিত্তিতে এ,টি,এন বাংলা সহ আরো কিছু গণমাধ্যম কর্মী সরেজমিন করতে গেলে আদম ব্যাবসায়ী সবুজের ছোট ভাই তার বড় ভাই সবুজের আদম ব্যাবসার কথা ঢাকতে এ,টি,এন বাংলার সাংবাদিক সহ উপস্থিত সাংবাদিকদের উপর হামলা ও লাঞ্চিত করে এবং ক্যামেরা ও লোগো ভাংচুর করে।
এ ব্যাপারে সাংবাদিক তুহিন কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca