• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

খানসামায় মাদক ও দুর্নীতি বিরোধী শপথ

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় মাদক ও দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করিয়েছেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব-উল-ইসলাম। সোমবার (১ নভেম্বর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে খানসামা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শপথ বাক্য পাঠ করান। উন্নত চরিত্র গঠন, মাদক, বাল্য বিবাহ ও দুর্নীতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা, দুর্নীতিকে লাল কার্ড প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক শাহ্, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বীরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সদস্য তোফাজ্জল হোসেন, সংগ্রাম জয় চক্রবর্তী, তপু রয় প্রমুখ। স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সারা দেশে এ পর্যন্ত ১২৯০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ৩২ লাখ শিক্ষার্থীকে এই শপথ পাঠ করিয়েছেন। পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্বারক দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category