গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ২য় ধাপের ইউপি নির্বাচন ১১নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রোববার বিকেলে (৩১ অক্টোবর) চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগ-এর আয়োজনে চৌডালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ারুল হক এর সভাপতিত্বে আয়োজিত কর্মীসভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,জেলা মহিলা আওয়ামীলীগ-এর সাধারন সম্পাদক হালিমা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার,যুগ্ন সাধারন সম্পাদক মমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউসার আহমেদ সাগর, সাধারন সম্পাদক মুক্তাদির বিশ্বাস,চৌডালা ইউনিয়ন আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এরফান আলী চুটু (মাস্টর),৩নং ওয়ার্ড আওয়ামী লীগ-এর সাধারণ সম্পাদক শ্রী ডলার কুমার সাহা,৪নং ওয়ার্ড আওয়ামী সভাপতি তোসলিম উদ্দিন (পটল) সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১১নভেম্বর নির্বাচনে নৌকা প্র
তীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।