• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

নাচোলে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

Reporter Name / ২৬৭ Time View
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আট মাস পর নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করলেন মশিউর রহমান বাবু । তিনি নাচোল মহিলা ডিগ্রী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের ছেলে।
আজ সোমবার ১ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় সময় তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি । এসময় স্থানীয় গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওইসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। পরে মশিউর রহমান বাবু নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, উপ নির্বাচনে যেভাবে পরিশ্রম করে তাকে জয়যুক্ত করেছেন তাদের পরিশ্রমের মর্যাদা তিনি কর্মীদের দিবেন বলে জানান। সেই সাথে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপনসহ যে কোন সমস্যায় তার সাথে যোগাযোগ করারও পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca