• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

ফরিদপুর জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

আজ ফরিদপুর জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব অতুল সরকার ।
সেমিনারে অংশগ্রহণ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, সিভিল সার্জন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিবৃন্দ, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব প্রতিনিধি এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ।

ঢাকা বিভাগীয় উপপরিচালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়ে জেলা প্রশাসকের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এছাড়াও তিনি অংশগ্রহনকারীবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি ফরিদপুরকে পিঁয়াজ উৎপাদনের গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে পিঁয়াজের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সেমিনারে ই-কমার্স ব্যবসায়ী এবং ভোক্তাদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভোক্তা-অধিকার এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফরিদপুর জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডার যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সোহেল শেখ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca