• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনি ও পুরস্কার বিতরণ বেলগাছি রেলওয়ে স্টেশন অবহেলায় জর্জরিত, চরম দুর্ভোগে যাত্রীরা টাঙ্গাইলে পরিমাপে জ্বালানি তেল কম: ৫০ হাজার টাকা জরিমানা চিতলমারীতে হতদরিদ্র রিনা বেগম পেলেন নতুন গৃহ বেনাপোলে পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর চেয়ারম্যানের পদত্যাগ দাবি ব্রাহ্মণবাড়িয়ায় রাজস্ব আদায় ও ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রাজবাড়ীতে আগাম ইরি ধান কাটা শুরু, খুশির সাথে দুশ্চিন্তায় কৃষকরা ঘাটাইলে দুই ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা; ধান খেত নষ্ট করায় একটির আগুন নিভিয়ে দিল মোবাইল কোর্ট নওগাঁয় মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রায়হান ফিলিং স্টেশনে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় ম্যানেজারসহ ৩জনকে আটক করেছে পুলিশ।

গোয়ালকান্দি ইউপি’তে চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত

Reporter Name / ২৩৫ Time View
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে চক্ষু মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্ঠিত।
৪ঠা নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় গোয়ালকান্দি ইউপি কার্যালয়ে সিএসএফ (CSF) এবং ইউএসএআইডি (USAID) এর সহায়তায় চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অত্র চক্ষু বিষয়ক কর্মশালা কমিউনিটি মোবিইলাইজার সোহেল হোসাইন এর সঞ্চালণায় আরম্ভ হয়।
অত্র চক্ষু প্রশিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সি এস এফ গ্লোবাল এর অপ্টোমেট্রিস ডাঃ মোঃ সাইদুল হাসান বলেন, চাইল্ড সাইট ফাউন্ডেশন একটি অলাভজনক বেসরকারি সেচ্ছাসেবী সংস্থা যা ২০০১সাল থেকে বাংলাদেশে দৃষ্টিহীন শিশুদের কল্যাণে কাজ করে আসছে।
আমাদের ফাউন্ডেশন দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সনাক্তকরণ এবং তাদেরকে চিকিৎসা আওতায় আনার জন্য অত্যন্ত সফলভাবে কি ইনফরমেন্ট পদ্ধতিতে কাজ করে আসছে।
এই পদ্ধতিতে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ যেমন চেয়ারম্যান, মেম্বার, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম অথ্যাৎ যারা সমাজের উন্নয়নমুলক কাজে সক্রিয় ভুমিকা পালন করতে পারেন,তাদেরকে কি ইনফরমেট হিসাবে গণ্য করা হয়।
এই কি ইনফরমেট দের দৃষ্টি প্রতিবন্ধী শিশু সঠিকভাবে সনাক্তকরনের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়।
আমাদের এই সংস্থার মাধ্যমে ০ থেকে ১৮ বছরের চক্ষুরোগিদের স্বল্পমূল্য চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং অপারেশন যোগ্য ব্যাক্তিদের ফ্রী অপারেশন করা হয়।
প্রাপ্ত বয়স্ক চক্ষু রোগিদের স্বল্প মূল্য চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয় আমাদের এই সংস্থা থেকে।
অত্র প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার তিনি বলেন, আমরা গোয়ালকান্দি ইউপির চক্ষুরোগিদের চিকিৎসা সেবার জন্য আপনাদের সংস্থা পাঠানোর চেষ্টা করব।
আপনারা এখানে আজকে আসছেন আপনাদের সংস্থাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
অত্র চক্ষু মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অপটিক টেকনিশিয়ান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউপি সচিব আব্দুল বারিক,
উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ও হামিরকুৎসার ইউপির মেম্বার ও গ্রাম-পুলিশবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category