• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বাগমারা টাইমস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোনাইম, বার্তা সম্পাদক মিজানুর

Reporter Name / ২৮৬ Time View
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

‘কমিউনিটি ভিত্তিক মুক্ত অনলাইন মিডিয়া’ বাগমারা টাইমস এর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেলেন মোনাইম বিল্লাহ, অপরদিকে বার্তা সম্পাদকদের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান।

আজ শুক্রবার (০৫ নভেম্বর) বিকালে অত্র প্রতিষ্ঠানের এক সিদ্ধান্ত মোতাবেক বাগমারার ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে বাগমারা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (সাংবাদিক) ও শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স এর উপস্থিতিতে এ দায়িত্ব প্রদান করেন বাগমারা টাইমস এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মো. শাহিনুর ইসলাম।

নতুন (ভারপ্রাপ্ত) সম্পাদক মোঃ মোনাইম বিল্লাহ এর আগে তিনি নিউজ পোর্টালটির স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করেন। পক্ষান্তরে, মোঃ মিজানুর রহমান অত্র নিউজ পোর্টালটির সিনিয়র বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনারা প্রতিষ্ঠালগ্ন থেকেই বাগমারা টাইমস এর সঙ্গে আছেন।

নতুন দায়িত্ব নেয়া প্রসঙ্গে মোনাইম বিল্লাহ বলেন, এটা অবশ্যই বিশেষ প্রাপ্তি। এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেলো। সকলের আস্থার যথাযথ মূল্যায়ন করে আগামীতে বাগমারা টাইমস কে সামনের দিকে এগিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রাখবো।’

এ সময় উপস্থিত ছিলেন বাগমারা টাইমস এর প্রতিনিধি সারওয়ার হোসেন স্বাধীন, শাওন ইসলাম, ইউসুফ আহম্মেদ, আজিজুল হাকিম জয়, তানভীরুল আলম তোহা সহ প্রমূখ।

উল্লেখ্য, বাগমারা টাইমস-‘মানুষের কথা বলে’ স্লোগানে ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জনমানুষের জীবন সঙ্কট, সমস্যা ও সম্ভাবনা, খেটে-খাওয়া সাধারণ আপামর জনগণ, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করছে বাগমারা টাইমস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca