• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিবগঞ্জে ‘গৌড় ম্যাংগো সিটি’ গ্রুপের উদ্যোগে ‘মানবতার দেয়াল” উদ্বোধন

Reporter Name / ১৯০ Time View
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য “মানবতার দেয়াল” বিনামূল্যে শীতার্ত মানুষদের শীতবস্তুের উদ্বোধন করেন।

শিবগঞ্জে গৌড় ম্যাংগো সিটি নির্বাহী পরিচালক আলমগীর জয়’র সঞ্চালনায়
উদ্বোধক ছিলেন সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস,

প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জি. আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ-2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাকসুদা খাতুন, জাফর আলি, সামাদ, শুভ হাসান, মোস্তফা, রবিউলসহ শিবগঞ্জ-2 সঃ প্রাঃ বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ,

কাঞ্চন কুমার দাস বলেন, যেহেতু সবাই ছাত্র সেহেতু ভবিষ্যতে নেতৃত্ব দিবেন। আপনাদের এ ধরনের কল্যাণকর কাজকে উৎসাহিত করতেই আমার আসা। আপনাদেরকে অন্য দশজন অনুসরণ করেন। আপনারা এমন ভাল ভাল কাজ করলে দেশের অন্যরাও ভাল কাজে উৎসাহিত হবে। চাইলে শিবগঞ্জ পৌরশহরকেও একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করতে পারেন বলে যোগ করেন তিনি।

মানবতার এই দেয়ালের প্রধান পৃষ্ঠপোষক আলমগীর জয় বলেন, এটি কোন সাধারণ দেয়াল নয় এটি একটি মানবতার দেয়াল এখানে শুধু বস্ত্র ই থাকবে না থাকবে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাদের অতিরিক্ত জিনিসপত্র থাকবে তারা এখানে রেখে যাবেন আর যাদের প্রয়োজন হবে তারা এখান থেকে নিয়ে যাবেন তিনি এই দেয়ালে এলাকার সকল বিত্তবানদের কে সহযোগিতা করার আহ্বান জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca