চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ রহনপুর ৫৯ বিজিবিসদস্যদের অভিযানে জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকেহেরোইন ও ফেন্সিডিল উদ্ধার করেছে। পৃথক পৃথক সময় ওঅভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। রহনপুর ৫৯বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন
মোল্লা, পিএসসি এসব অভিযানের বিষয়ে নিশ্চিত করে পৃথকপ্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৪ নভেম্বরআনুমানিক রাত পৌনে ১১টার দিকে সোনামসজিদ বিওপিরহাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপিরদায়িত্বপূর্ণ এলাকার একটি আমবাগান হতে মালিকবিহীন৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার মূল্য-১ লক্ষ টাকা। ৫ নভেম্বরসকাল ৭টার দিকে তেলকুপি বিওপির নায়েক মোঃহাসিমুদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল বিওপিরদায়িত্বপূর্ণ এলাকার তেলকুপি লম্বা গ্রাম হতেমালিকবিহীন ২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। এছাড়া৫ নভেম্বর রাত পৌনে ১টার দিকে শিয়ালমারা বিওপিরহাবিলদার মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপিরদায়িত্বপূর্ণ এলাকার ফতেপুর মাঠ হতে মালিকবিহীন ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-৪০ হাজার টাকা।অন্যদিকে, ৫ নভেম্বর একই সময় কামালপুর বিওপির নায়েবসুবেদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে টহল দল বিওপিরদায়িত্বপূর্ণ এলাকার খাসপাড়া হতে মালিকবিহীন ৩৬৭বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার মূল্য-১ লক্ষ ৪৬ হাজার ৮’শটাকা। ৫ নভেম্বর সকাল ৯টার দিকে চকপাড়া বিওপির নায়েব সুবেদারমোঃ রেনু মিয়া এর নেতৃত্বে টহল দল দায়িত্বপূর্ণ এলাকারনলডুবি হতে হতে মালিকবিহীন ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।যার মূল্য-৩ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়া ৩ নভেম্বর রাত সোয়া১০টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃ হাফিজুররহমান এর নেতৃত্বে একটি টহল দল বিওপির দায়িত্বপূর্ণএলাকার আব্দুল্লাহপাড়া হতে মালিকবিহীন ১০০ পিস ইয়াবাআটক করতে সক্ষম হয়। যার মূল্য-৩০ টাকা। এদিকে, ৪ নভেম্বরপৌনে ১০টার দিকে সোনামসজিদ বিওপির সুবেদার মোঃহাফিজুর রহমান এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণএলাকার বাটলপাড়া আমবাগান মালিকবিহীন ৫১০ গ্রামহেরোইন আটক করতে সক্ষম হয়। যার মূল্য- ১০ লক্ষ ২০ হাজারটাকা। আটককৃত হেরোইন এর ব্যাপারে প্রয়োজনীয়কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।