মোঃ ফারুক হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১ নং বালিয়াডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (৫.১১.২১) শুক্রবার এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে ব্যাপক রদবদল। পূর্বের সভাপতি ও সাধারণ সম্পাদক আবারও নতুন ভাবে হতে চেয়েছিলেন এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যাপক অভিযোগ থাকায় তাদের যায়গা হয়েছে কমিটির অন্য যায়গায়। সভাপতি নির্বাচিত হয়েছেন তাকদিরুল আলম আজম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ ও ক্লিন ইমেজ ব্যক্তি সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সালেহ হাম্মাদ রাজিব, সাংগঠনিক সম্পাদক হয়েছেন তৌহিদুল ইসলাম তুহিন।