শফিকুল ইসলাম,গোমস্তাপুর:গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামিয়ুল হক শ্যামল জনতার মুখোমুখি হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ২য় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে
উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি ফুটবল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি সম্পদের সুষ্ঠু বণ্টন, জনগণের পাশে থেকে কাজ করা এবং নির্বাচনের আচরণবিধি মেনে চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বোয়ালিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শ্যামল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ছাত্র কবিরের আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কামরুল হাসান লিংকন, জেলা মহিলালীগের সহসভাপতি সাবিহা শবনম কেয়া, সাবেক ছাত্রনেতা ওবায়দুল্লাহ দুলাল ।