• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। কারাগারেই এসএসসি পরীক্ষা দিচ্ছে নোয়াখালীর শিক্ষার্থী কর্মসংস্থান বাড়াতে দেশের বন্ধ জুটমিল গুলো চালু করা হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম নওগাঁর নিয়ামতপুরে রাতের অন্ধকারে নৃশংসতা; একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ থেকে বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন মাহমুদা হাবিবা উত্তর জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা জারি নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুর গ্রামে গভীর রাতে গলা কেটে একই পরিবারের ৪ জন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নাচোলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন ইতিহাস ও ঐতিহ্যের জনপদ গাজীপুরের ভাওয়াল গড়: সংরক্ষণের অভাবে হারাচ্ছে জৌলুস মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে মাদকসহ ৭ জন গ্রেপ্তার

Reporter Name / ২৬১ Time View
Update : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১১০ বোতল ফেনসিডিলসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল।

পৃথকভাবে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই আসগার আলী, এসআই আরিফ উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান গুলো চালায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা মানিকহাজী টোলা এলাকার কুদ্দুসের ছেলে মো. আলমগীর হোসেন ওরফে আমীন(৩০), ইসলামপুর ক্লাবহাটের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে সাকিরুল ইসলাম (৩৫), নারায়নপুরের আনিছুর আলীর ছেলে হাসান আলী(২০), কৃষ্ণ গোবিন্দপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে মো. তানজিল (২৫) ও জহুপুর এলাকার কাইয়ুমের ছেলে মো. বাদশা(৩২)।

শিবগঞ্জ উপজেলার একবুরপুর পাকাটোলার মৃত আসামুদ্দিনের ছেলে মো. হাবিবুর(৫০) একই উপজেলার কালিগঞ্জের মফিজ উদ্দিন গাফুর ছেলে বাইরুল(৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খাকচা টোলা মোড়, একই উপজেলার শান্তিপুর, কালিনগর বাবলাবোনা ব্রিজপাড়া, ৬নং বাঁধ ও ইসলামপুর এলাকায় ৯ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা, বিকেল ৪ টা, রাত ১১ টা, ৮ ডিসেম্বর দুপুর আড়াই টার দিকে ও ৭ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে অভিযানগুলো পরিচালনা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জেলা গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার মাদকসহ ৭ জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় অভিযানগুলো পরিচালনা করা হয় বলেও জানান ওসি বাবুল উদ্দিন সরদার। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। – কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category