• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু।

Reporter Name / ৩৫৩ Time View
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে বাথরুমের বালতির পানিতে ডুবে জমজ ২ বোনের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকায় বাথরুম রাখা বালতি ভর্তি পানিতে ডুবে সাবা (০৩) ও সাহারা (০৩) নামে দুই জমজ শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। রোববার ৭ নভেম্বর সকাল ৯ টার দিকে জেলা শহরের মসজিদ পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায় সকাল ৯টার দিকে বাথরুম থাকা বালতি ভর্তি পানি নিয়ে খেলা করছিলেন শিশু দুটি।

 

বুঝে ওঠার আগেই হঠাৎ করে বালতির মধ্যে পড়ে যায় তারা এবং মৃত শিশু দুইজনই অসস্থবোধ করলে। এ সময় স্থানীয়সহ প্রতিবেশী আত্মীয়-স্বজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎক তাদের মৃত ঘোষণা করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার জনাব মোঃ আশিক রহমান বলেন, বাচ্চা দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই তারা মারা যান।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জনাব মোঃ মোজাফফর হোসেন জানান ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category