• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সাপাহারে আ’লীগের যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৭৬ Time View
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বাংলাদেশ আ’লীগ সাপাহার উপজেলা শাখার যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে যৌথ বর্ধিত সভায় উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী,স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, সহ-সভাপতি আকবর আলী, আব্দুল মান্নান, যুগ্মসাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাংগঠনিক সম্পাদক গোপাল মন্ডল সহ অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca