বাগমারা প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জিল্লুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদর বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে বাগমারায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি।
জিল্লুর রহমান শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আওয়ামী লীগে নেতৃত্বের পাশাপাশি স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করে চলেছেন।
এছাড়া তিনি দীর্ঘদিন থেকে সংবাদ মাধ্যমের সাথে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা জিল্লুর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রদান ব্যাপারে স্থানীয় সংবাদিকরা ঐক্যমত পোষণ করেছেন। তরুণ রাজনৈতিক নেতা এলাকার উন্নয়নের প্রতিক জিল্লুর রহমানকে দলীয় মনোনয়ন প্রদান করা হলে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংবাদিকরা।
সাংবাদিকরা মতরিনিময় সময় জানান, জিল্লুর রহমান দীর্ঘ সময় ধরে ইউনিয়নবাসীর সেবা করে চলেছেন। ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় শ্রীপুর ইউনিয়নে বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করেন। আধুনিক শ্রীপুর ইউনিয়ন গড়তে প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন জিল্লুর রহমান।
মতবিনিময় সময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, আফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক আবু বাক্কার সুজন, নাজিম হাসান, আকবর আলী, আব্দুল মতিন, নুর কুতুবুল আলম, রতন কুমার, এস.এম. সামসুজ্জোহা মামুন, আবু বাক্কার, আবু সাইদ, রুস্তম আলী, মাহফুজুর রহমান রনি, মোনাইম বিল্লাহ, মিজানুর রহমান, হাসানুজ্জামান, মুস্তাফিজুর রহমান জীবন।
এ সময় সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মমিনুল হক সবুজ, জিল্লুর রহমান দুখু, শামীম রেজা, ফারুক আহমেদ, আনোয়ার হোসেন বাবু, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।