• মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

শিবগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনা বীজ ও সার বিতরণ

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

আল আমিন, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঁ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রনোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মসুর, মুগ ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের “শুভ উদ্বোধন” করেন।

৯ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টায় উপজেলা কৃষক/কৃষানী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়ে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার সাকিব-আল-রাব্বি,

প্রধান অতিথি মাননীয় সংসদ ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি,

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কৃষক কৃষাণী।

এ সময় প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা যাতে রবি ফসল উৎপাদন করতে পারে সে জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করছে সরকার। বর্তমান সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ সরকার কৃষি ও কৃষক বান্ধব। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। প্রতি বছর উপজেলার হাজার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শষ্যের বীজ প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।

২০২১-২২ অর্থবছরে রবি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

চলতি মৌসুমে উপজেলার ৩৫০০ জন কৃষকের মাঝে প্রতি বিঘার জন্য ২০ কেজি গম, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি, ১ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ২ কেজি ভুট্টা বীজ এবং ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২ হাজার জন কৃষকের মাঝে বিঘা প্রতি ১ কেজি সরিষা এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১৭০ জন চিনাবাদাম চাষীর মাঝে প্রতি বিঘায় ১ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ৩০০ জন মসুর চাষীর জন্য ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ১৩০০ জন খেসারী চাষীর মাঝে বিঘা প্রতি ৮ কেজি বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ১৭০ জন কৃষকের মাঝে বিঘা প্রতি শীতকালীন পেঁয়াজ বীজ ১ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category