• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ :আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Reporter Name / ২৩৪ Time View
Update : বুধবার, ১০ নভেম্বর, ২০২১

আজ (বুধবার) ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে সিরাজগঞ্জ
বি এল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের কর্ণধার সম্মানিত পুলিশ সুপার জনাব হাসিবুল আলম, বিপিএম মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় আগামীকাল ১১-১১-২০২১ খ্রিঃ তারিখে ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যদের ভোট কেন্দ্র সমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

তিনি আরো বলেন, ব্যক্তি ও দলের উর্ধ্বে থেকে দায়িত্ব পালনে ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করনীয় তাই করতে হবে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কারো গাফলতির কারণে অবাধ ভোট গ্রহণ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুষ্ঠিত ব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca