• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মানবিক সহায়তা সেলাই মেশিন প্রদান এবং শীতবস্ত্র বিতরণ

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও শৃংখলা বজায় রাখার পাশাপাশি ২৪ পদাতিক ডিভিশনের গুইমারা রিজিয়ন কর্তৃক স্থানীয় জনসাধারণের আর্থ- সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (১০ নভেম্বর) বিকেল ৪টায় গুইমারা রিজিয়নের অন্তর্ভুক্ত স্থানীয় এলাকার জনসাধারণের মাঝে ক্ষুদ্র কর্মসংস্থানের লক্ষ্যে গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর সহযোগীতায় ১৭টি পরিবারকে সেলাই মেশিন প্রদান ও ১’শত জনকে শীতবস্ত্র বিতরণ করেন বিএ-৩৮৯৮ ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি,জি, কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা। এ ছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশন এর উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দে মধ্যে ছিলেন, ডঃ ইলিয়াস ও ডঃ মোশারফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অত্র রিজিয়নের ষ্টাফ অফিসারবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca