নয়ন ঘোষ
সিপিসি-১চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫,
১০দিন নিখোঁজের পর নওগাঁ জেলার মান্দা থানার কামার কুড়ি প্রাথমিক বিদ্যালয়ের নিকট হতে অপহৃত ভিকটিম
মনিরা খাতুন (১৫)কে উদ্ধার করেছে র্যাব।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ এর রাজশাহীর একটি অপারেশন দল ১১ নভেম্বর ২০২১ ইং তারিখ রাত ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে, নওগাঁ জেলার মান্দা দঃ মৈনম কামার কুড়ি প্রাথমিক বিদ্যালয়ে র সামনে থেকে কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ ওমর আলী এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে মোছা ঃ মনিরা খাতুন নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-৫
উল্লেখ যে,নওগাঁ জেলার মান্দা থানার জিডি নং-২৪০,তাং-০৬/১১/২০২১
মূলবাদী মোঃ মজিবুর রহমান (৪৪),সাং- চকগৌরাঙ্গ,পোস্ট, চকউলি,থানা-মান্দা, জেলা নওগাঁ এর অভিযোগের পেক্ষিতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ রাজশাহী একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার ভিকটিম ১৫ বছর বয়সের নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়।
উপরোক্ত ঘটনায় উক্ত ভিকটিম কে মান্দা থানায় হস্তান্তর করা হয়ছে।