• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে গিয়ে ভটভটি উল্টে নিহত ১, আহত ২৪

Reporter Name / ৬২৫ Time View
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

শফিকুল ইসলাম গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে কর্মী সমর্থকরা শুভেচ্ছা জানাতে এসে রাস্তায় ভটভটি উল্টে একজন নিহত হয়েছে। এছাড়া অন্তত ২৪ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাদল চান্দু (৩৫)। তিনি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজের আলীর ছেলে। আহত লতিফ জানান, ওই দিন বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন দেখতে তাঁর বাড়ীর উদ্দেশ্য বের হয়। পথিমধ্যে তেঘরিয়া এলাকায় তাদের বহন করা ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভটভটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন লোক ছিল।
খবর পেয়ে গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের চিকিৎসা দেয়া হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গুরুতর আহত বাদল চান্দুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাচোল হাসপাতালে মারা যায়। আহত অন্যান্যদের গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আহতদের দেখতে আসেন এবং তাদের চিকিৎসার খোজ খবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca