মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে;
দিনাজপুরের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ¦ী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধি আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে কাঁটাবাড়ী বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শরিফা আক্তার লাকি‘র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট রাবিউল করিম খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফুলবাড়ী সার্কেল আসাদুজ্জামান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম,উপজেলা নির্বাচন অফিসার মোঃ ওয়াজেদ আলী,মাধ্যমিক শিক্ষা অফিসার ও ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ শমসের আলী মন্ডলসহ উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী,গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।