• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার পেল ‘মোটিভ ক্রিয়েশন্স

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘সৃজনশীল অর্থনীতি’ জন্য ‘ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ পেয়েছে উগান্ডার কাম্পালার মোটিভ ক্রিয়েশন্স লিমিটেড (MoTIV Creations Limited)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোটিভ ক্রিয়েশন্স এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাফেথ কাওয়ানগুজি।

প্রথমবারের মতো সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রদান করছে ইউনেস্কো।

সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে তরুণদের শিল্প উদ্যোগকে এগিয়ে নিতে কর্মসূচি প্রণয়ণ ও সহায়তার স্বীকৃতি হিসেবে বেসরকারি সংস্থ্যা উগান্ডার মোটিভ ক্রিয়েশন্স লিমিটেডকে (MoTIV Creations Limited) এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারের জন্য মনোনিত ৬৯টি প্রতিষ্ঠানের মধ্যে থেকে উগান্ডার কাম্পালার প্রতিষ্ঠান মোটিভ ক্রিয়েশন্স লিমিটেডকে (MoTIV Creations Limited) বাছাই করা হয়। ইউনেস্কোর স্বীকৃতি, সম্মানের পাশাপাশি প্রতিষ্ঠানটি ৫০ হাজার ডলার পুরস্কার পাবে।

ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সৃজনশীল অর্থনীতির জন্য ইউনেস্কো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রবর্তনের সিদ্ধান্ত বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের প্রতি সবচেয়ে উপযুক্ত সম্মান।

বঙ্গবন্ধুর নামে পুরস্কারটি সৃজনশীল অর্থনীতি বিকাশে অবদান রাখবে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, এই আন্তর্জাতিক পুরস্কার যা বৈশ্বিক অগ্রাধিকার অর্থাৎ লিঙ্গ সমতা এবং গোষ্ঠী হিসেবে যুবকদের অগ্রাধিকারে অবদান রেখে সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে ইউনেস্কোর প্রচেষ্টাকে আরও বেগবান করবে।

এ পুরস্কার অবশ্যই সৃজনশীল উদ্যোক্তা বিকাশের সর্বোত্তম অনুশীলনকে ধারণ, উদযাপন এবং যোগাযোগের মাধ্যমে একটি জ্ঞান বিনিময়ের কৌশল তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca