• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

তাহেরপুর ডিগ্রি কলেজে সংবর্ধনা ও পরিচিত সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫১৬ Time View
Update : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় অত্র কলেজের অধ্যক্ষ ও পৌর মেয়র মোঃ আবুল কালাম আজদকে সংবর্ধনা দিয়েছেন কলেজে কতৃপক্ষ।

শনিবার বেলা ১১ টার সময় কলেজ মিলনায়তন কক্ষে এ উপলক্ষে এক পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উক্ত কলেজের অধ্যক্ষ মুহা: তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও প্রভাষক মাহাবুর রহমান বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কর মৃধা মুনসুর, তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, তাহেরপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃআব্দুর রহিম। অত্র কলেজের উপধ্যক্ষ মোঃ মোবারক আলী, সহ অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca