• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাগমারায় সুষ্ঠু,স্বাস্থ্যবিধি মেনে এসএসসি প্রথম পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ২২৯ Time View
Update : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮৭ জন পরীক্ষার্থী। তিন বোর্ডের অধিনে গতকাল রোববার সকাল ১০ টা থেকে একযোগে শুরু হয় পরীক্ষা। মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় দেড় ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হলেও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা হয়েছে এক ঘন্টা।

উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে এ পরীক্ষা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৩৩ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ৫ জন, মচমইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫৪ জনই উপস্থিত, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫১২ জন এর মধ্যে ৩ জন অনুপস্থিত, সালেহা ইমারত গালর্স একাডেমীতে ৪৩৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ৩ জন, তাহেরপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭০ জন এর মধ্যে অনুপস্থিত ছিল ২ জন, তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয় ১৪৪ জনই উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৩১৬ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৭ জন, তাহেরপুর ফাজিল মাদ্রাসায় ২০৯ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৫ জন, বাড়ীগ্রাম দাখিল মাদ্রাসায় ৩০২ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১১ জন, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে ৪৩২ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ২৫ জন এবং হাটগাঙ্গোপাড়া বিএম কারিগরি কলেজে ২৯৫ জনের মধ্যে ১৬ জন পরীক্ষার্থী কেন্দ্রে আসেন নি।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেনা ৬ হাজার ৯ শত ৩০ জন পরীক্ষার্থী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, চলতি বছর শান্তিপূর্ণ পরিবেশে যেন এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় সে জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category