• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা আবারও ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত মোঃ খাইরুল ইসলাম

বালু খেকো আক্তারুলের অবৈধ বালু উত্তোলন ও চলছে বিক্রির মহাউৎসব

Reporter Name / ৩৩৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

বালু খেকো আক্তারুলের অবৈধ বালু উত্তোলন ও চলছে বিক্রির মহাউৎসব

স্টাফ রিপোর্টারঃ

কলারোয়া রামভাদ্রপুরে ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলন আর বিক্রির মহোৎসব চলছে। উপজেলা প্রশাসন বার বার অভিযান পরিচালনা করলেও এখনো বালু উত্তোলন ও বিক্রি বন্ধ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। একইসঙ্গে শতশত বালুবাহী ট্রাক চলাচলে স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন ভোগান্তি পোহাতে হচ্ছে এ এলাকার মানুষের। উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভাদ্রপুর ডরকান্দা এলাকায় সরজমিনে গেলে দেখা যাই, ফসলি জমি থেকে অবৈধভাবে তোলা বালু ট্রলিতে ভর্তি করা হচ্ছে। এর আগে ড্রেজার বসিয়ে বালুর পাহাড় গড়ে তোলা হয়েছে রীতিমত।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু ব্যবসায়ী রামভাদ্রপুর গ্রামের আক্তারুল সরকারি দলের প্রভাবশালী লোক। এর প্রভাবে দীর্ঘদিন ধরে শীত ও বর্ষা সব ঋতুতেই ড্রেজার আর মাটিকাটার মেশিন ভেক্যু বসিয়ে দিন-রাত হাজার হাজার ট্রাক বালু বিক্রি করে আসছেন। তাদের অভিযোগ, এ বালু উত্তোলন নিয়ে বেশি সমালোচনা শুরু হলে প্রশাসন হঠাৎ হঠাৎ লোক দেখানো অভিযান পরিচালনা করে। কিন্তু একদিনের জন্যও এই অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধ করতে পারেননি প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনকারি আক্তারুলের ০১৭৪০৮১৪৪৭৫ নাম্বারে জানতে চাইলে তিনি বলেন, বালু গত বছর তোলা।এখন সেই বালু কেটে বিক্রি করছি। তাই বালু বিক্রি করতে কারও অনুমতি প্রয়োজন আছে আমি মনে করি না। এ ব্যাপারে কলারোয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল আমিন জানান,বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম।তদন্ত পুর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category