মাননীয় পুলিশ সুপার,সাতক্ষীরা মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), সাতক্ষীরা মহোদয়ের তত্ত্বাবধানে জনাব মোঃ ইয়াছিন আলম চৌধুরী, আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা সাতক্ষীরার নের্তৃত্বে এসআই / মোঃ মোহসিন তরফদার, এএসআই/ মোঃ আব্দুল কুদ্দুস , এএসআই/ মোঃ মফিজুল ইসলাম ও কং/ অনিমেশ ঘোষ কর্তৃক ইং ১৬.১১.২০২১ তারিখ ১৭.১৫ ঘটিকায় আসামী ১/ আসাদুল রহমান (৩৫), পিতা- মৃত বাবর আলী মোল্লা, গ্রাম-বৈকারী, ২/ জিয়ারুল ইসলাম @ জিয়া, পিতা-মফিদুল মোল্যা, গ্রাম-কালিয়ানি, উভয় থানা ও জেলা- সাতক্ষীরা দ্বয়কে সাতক্ষীরা থানাধীন সাতক্ষীরা শহরের খুলনা রোডস্ত মোড়ে জনৈক জনি এর মাংসের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ০৫ (পাঁচ) কেজি রুপার তৈরি বিভিন্ন প্রকার গহনা (যার আনুমানিক মূল্য ৬,১৫০০০/= টাকা)সহ আটক করেন। এই সংক্রান্তে সাতক্ষীরা থানায় মামলা রুজু করতঃ আসামীদ্বয়কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।