• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

নাচোলে আওয়ামীলীগ নেতা আনারুল ইসলামের প্রচারনামূলক র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামীলীগ নেতা আনারুল ইসলামের প্রচারনামূলক র‌্যালী ও বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমানার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার নাচোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামালীগ দলীয় মনোনায়ন প্রত্যাশী আনারুল ইসলাম(ঝাইটন) বিকাল সাড়ে ৩টায় প্রায় ৭শতাধিক লোকজন নিয়ে পৌর এলাকার বিভিন্ন এলাকার সড়ক প্রদক্ষিন করেন। বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে পথসভা করে সরকারেরর রাস্তার-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা, বয়স্কভাতা, বিধাবা ভাতা, ভিক্ষুক পূর্নবাস, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে তৈরি ,রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য দেন আনারুল ইসলাম ঝাইটন। সেই সাথে কুষ্ঠিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কার্য অবমানার তীব্র প্রতিবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলত শাস্তির দাবী জানান। এ সময় র‌্যালীতে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ সদস্য আব্দুল খালেক, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু , আওয়ামীলীগ নেতা ইয়াসিন আলী, আবু বাক্কার, আলাউদ্দিন, জালাল উদ্দিন, রেজাউল করিম, রুপচাঁনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সাধারন ভোটারও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca