• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

বাগআঁচড়ায় নির্বাচনী সংঘর্ষে আহত একজনের মৃত্যু : তিন ঘন্টা সড়ক অবরোধ: বিক্ষোভ মিছিল

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

সেলিম আহম্মেদ,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নির্বাচনী হামলায় আহত মোস্তাক ধাবক মারা গেছেন।

শনিবার রাত ৩টা দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সে বাগআঁচড়া পশু হাটের ইজারাদার আব্দুল খালেক ধাবক এর ছেলে। তার বাড়ি শার্শা উপজেলার সাতমাইল গ্রামে।

এ ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও কর্মিরা আসামী আটকের দাবিতে সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে অবরোধকারীদের সুষ্ঠু বিচারের ও আসামী আটকের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এদিকে মোস্তাক ধাবকের পরিবারে চলছে শোকের মাতম। তাদের আজাহারি এলাকার পরিবেশ ভারী হয়ে উঠছে।

নিহত মোস্তাক ধাবকের চাচাতো ভাই ও মামলার বাদী শফিক মাহমুদ জানান, গত ১৬ নভেম্বর মঙ্গলবার যশোরের শার্শার বাগআঁচড়ার সাতমাইল পশুর হাট থেকে বাড়ি ফেরার পথে বায়তুল মামুর জামে মসজিদ এর সামনে পৌছালে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর আতর্কিত হামলা চালায়। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আব্দুল খালেক ধাবকের ছেলে মোস্তাক ধাবকসহ ৭ জন আহত হয়। আহত সকলকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। মোস্তাক ধাবকের অবস্থা গুরুতর হওয়ায় পরের দিন তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শনিবার রাত তিনটার দিকে তিনি মারা যান। বর্তমানে

গুরুত্বর আহত পিতার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে মোস্তাক ধাবকসহ ৭ জন আহতের ঘটনায় ১৭ নভেম্বর ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়।

মোস্তাক ধাবকের মৃত্যুর খবর এলাকায় এসে পৌছালে স্বতন্ত্র প্রার্থী খালেক ধাবকের কর্মি-সমর্থকরা হত্যাকারীদের আটকের দাবিতে সকাল থেকে সাতমাইল ও বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে। ৩ ঘন্টা চেষ্টার পর নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে সুষ্ঠু বিচার ও আসামীদের আটকের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় গোটা বাগআঁচড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগআঁচড়া বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। যে কোন সময় আরো বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকার লোকজন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, ১৬ নভেম্বর বাগআঁচড়ায় নির্বাচন সহিংসতায় আহত মোস্তাক ধাবক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী সমর্থরা নাভারন- সাতক্ষীরা সড়কে কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ঢাকা থেকে নিহতের লাশ আসতে রাত হবে। তবে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca