• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২০ নারীকে সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ভালোবাসার বিয়ের আট মাস পার হতে না হতে স্বামী রহস্যজনক মৃত্যু স্ত্রী পলাতক ইউনিয়ন বিএনপির সভাপতির মাদক সেবনের ভিডিও ভাইরাল প্রেমের টানে চীন থেকে নবীনগরে: বিয়ের আশায় তরুণীর বাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য অবৈধভাবে সার পাচারকালে হাতেনাতে আটক; ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: বালু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল স্টার্টআপ সাইন্স প্রজেক্ট নাচোলের এশিয়ান স্কুল জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন: জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত নাচোলে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময়সভা

বোয়ালখালীতে মোবাইল কোর্টে বেকারী ও রেস্টুরেন্টে ৭০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ২৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

আজ বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার বোয়ালখালী জনাব আছিয়া খাতুন এর নির্দেশে রায়খালী ও শাকপুরা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
এসময় রায়খালী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পরিচালনা করায় নিউ ঢাকা বেকারী এর ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন, পিতা:- খায়রুল বসরকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শাকপুরা বাজার এলাকার গরীবে নেওয়াজ হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন খাদ্য প্রস্তুত, পুরাতন তেল বারবার ব্যবহার করা সহ অপরিচ্ছন্নতার কারনে ভোক্তা অধিকার আইন এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব দেবব্রত সরকার এবং এসআই সালামত উল্লাহর নেতৃত্বে বোয়ালখালী থানা পুলিশ এর একটি টিম।

মোবাইল কোর্ট বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ভেজাল ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত এর বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category