• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মহেষপুরে রাজহাঁস নিয়ে বিরোধ প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত এক

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

শহিদুল ইসলাম মহেশপুর থেকেঃ-

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তিপুর গ্রামে রাজহাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ হোসেন মোল্লা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নাটিমা ইউনিয়নের নস্তিপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। নস্তিপুর গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মধ্যে মাঝে ঝগড়া হয়। এসময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারিরীক অবস্থার অবনতি হলে যশোর রেফার্ড করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের লাশ এখনও এলাকায় পৌঁছায়নি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category