চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের অপরাধে ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৫ জানিয়েছে।
শনিবার তাদেরকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক সেবনকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী।
এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ডা. আ.আ.ম. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়াম এলাকা থেকে মাদক সেবনের অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।