• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

শিবগঞ্জের বিনোদপুরে নৌকা প্রার্থীর অফিসে অগ্নি সংযোগ

Reporter Name / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে আওয়ামীলীগের নৌকা প্রার্থীর অফিসে অগ্নি সংযোগ করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে নৌকার প্রার্থী খাইরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকালে কালিগঞ্জ বাজারে সংবাদ সম্মেলনে খাইরুল ইসলাম বলেন, গত কাল রাতে বিদ্ররোহী প্রার্থীরা আওয়ামীলীগ অফিসে পরিকল্পিত ভাবে আগুন দিয়ে সামিয়ানা সহ অফিসের আসবাবপত্র পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত ভেবেই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। যা জঘন্য। তিনি আগামীতে সুষ্ঠ নির্বাচনের জন্য মিডিয়াসহ প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন এবং যারা অফিস পুড়িয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ব্রাইনির ইসলাম, অধ্যক্ষ শরিফুল ইসলাম, অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যাপক মতিউর রহমান, শরিফুল ইসলাম ডুডু ও তোহরুল ইসলাম সহ আওয়ামীলীগের বিভিন্ন নেতা কর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca