• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে পঞ্চগড়ে মামলা করলো মুক্তিযোদ্ধা সন্তান

Reporter Name / ২১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

পঞ্চগড় প্রতিনিধি:
আওয়ামী লীগ থেকে বহিস্কৃত গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে মামলা করেছন মানবিক বাংলাদেশ সোসাইটির জেলা শাখার সভাপতি, মুক্তিযোদ্ধা সন্তান ও সাবেক ছাত্রলীগ নেতা আশিকুজ্জামান সৌরভ।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদলাতের আমালী আদালত ১ এ মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

এদিকে মামলাটি আমলে নিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী ১ এর বিচারক হুমায়ুন কবির সরকার সিআইডিকে তদন্ত করে আগামী ৫ জানুয়ারীর মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এদিকে গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি (পিপি) আমিনুর রহমান৷

মামলার এজাহার সূত্রে জানা যায়,মেয়র জাহাঙ্গীর আওয়ামীলীগ থেকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েও দল ও দেশের ক্ষতি করে চলছেন। তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধ ও মহান স্বাধীনতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে জাতিকে ছোট করেছেন৷ ৪ মিনিট ৪ সেকেন্ডের একটি বক্তব্য মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জন্য বঙ্গবন্ধুকে দায়ী করে বলেন,’লোক মেশে বঙ্গবন্ধু তার স্বার্থ উদ্ধার করেছে’। তার উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়৷ তাই মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এই মামলা দায়েরকে কর্তব্য হিসাবে মনে করেছেন তিনি।

এবিষয়ে পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মানবিক বাংলাদেশ সোসাইটি’র সভাপতি,মুক্তিযোদ্ধা সন্তান ও মামলার বাদী আতিকুজ্জামান সৌরভ বলেন,গাজীপুর সিটি মেয়র মুক্তিযু্দ্ধ ও স্বাধীনতার স্থপতি তির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিরুপ মন্তব্য করেছে। মেয়র জাহাঙ্গীরের এমন বক্তব্য আমরা কোন ভাবেই মেনে নিতে পারি না৷ তার এমন বক্তব্য বঙ্গবন্ধু পরিবার ও মুক্তিযোদ্ধাদের আহত করেছে। তাই তার বিরুদ্ধে মামলা করাকে আৃও নৈতিক দায়িত্ব বলে মনে করছি।

বাদী পক্ষের আইনজীবী আরাফাত হোসেন জনি বলেন,রাষ্ট্র বিরোধী,অসঙ্গতিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ এনে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে বাদী আশিকুজ্জামান সৌরভ মামলা করেছে৷ আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category