• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় ৩৪ জন নির্বাচিত

Reporter Name / ৪১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত ৩৪ জন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে তাদের অভিনন্দন জানানো হয়।

জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব এ এইচ এম আব্দুর রকিব বিপিএম পিপিএম (বার), মহোদয়।

এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ করার লক্ষে মাননীয় আইজিপি মহোদয়ের উদ্যোগে সম্পূর্ণ নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। তিনি বলেন বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাথমিকভাবে যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।

আব্দুর রকিব বলেন, এ জেলায় প্রায় ১ হাজার ৩৬০ জন চাকরি প্রত্যাশী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তার মধ্যে ৩৪ জন নিয়োগ পেয়েছেন। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই শারীরিক ভাবে সক্ষম। সাধারণ কোটায় যারা নিয়োগ পেয়েছেন তারা শারীরের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটায় ৫ ফুট ৪ ইঞ্চি। তাদের ৭টি পরিক্ষা নেয়া হয়। যারা ভালো করেছে তাদের কে উত্তীর্ণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল জনাব মোঃ ইমরান রহমান, রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া সার্কেল জনাব ইমরান জাকারিয়া, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জনাব মোজাফফর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca