• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

মহেশপুরে নাটিমা ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বর মোঃ জাকির হোসেন এর নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন।

Reporter Name / ২৬৬ Time View
Update : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

শহিদুল ইসলাম ঝিনাইদহ মহেশপুর থেকেঃ-

২৭ নভেম্বর শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০নং নাটিমা ইউনিয়নের ৪ নং কুরিপোল ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বর মোঃ জাকির হোসেনের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারের দাবীতে গ্রাম বাসীর পক্ষ থেকে শত শত লোকজনের উপস্থিতিত্বে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলাউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইয়াকুব আলী, নেপা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক বিল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সেলিম, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি জনাব সরোয়ার হোসেন, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক এস,আর সোহেল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক দুলু,সাংবাদিক সাইফুল ইসলাম, কাজী আবুল বাশার, হাসান আলী, আতিউর রহমান, আনোয়ারুল ইসলাম সহ একাধিক রাজনৈতিক নেতৃবৃন্দ। ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ইউপি সদস্য হামিদুর রহমান, আজিজুর রহমান, নেবুর আলী সহ এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca