এক হাতে পোস্টারের ব্যাগ আরেক হাতে আঠার বালতি নিয়ে এলাকার বিভিন্ন স্থানে একাই নিজের পোস্টার সাঁটাচ্ছেন আবুল মুনসুর ফকির। আবার ভোর থেকে রাত পর্যন্ত পাড়া মহল্লা বাড়ি বাড়ি হাটে বাজারে একাই ভোট চেয়ে বেড়াচ্ছেন। মুখে সদা হাসি। ষাটোর্ধ এই লোকটি ত্রিশালের ২ নং বৈলর ইউনিয়নের এবারের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। উনার প্রতিক চশমা। টাকা নেই তাই নিজের সন্তান – আত্নীয়েরা পাশে থাকছেন না।
হয়তো অনেকের কাছে এটা পাগলামি মনে হতে পারে। শুনা যায় একটা বিশেষ দলীয় প্রতিক পেতে কোটি টাকাও ঘুষ লেনদেন হয়। নির্বাচনী খরচ তো কথাই নাই। টাকার ছড়াছড়ি। কথিত ঐসব সমাজসেবকদের (!) কারনে যেখানে যুবসমাজ ধ্বংসপ্রায়, সেখানে আবুল মুনসুর ফকিরের দৃঢ়তা উদ্যমতা থেকে একটা বিষয় শিক্ষনীয়। সেটা হলো, জনগনের কাছে যেতে একাও কম নয়। টাকা নয়, ইচ্ছাশক্তি দরকার।