তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর উপজেলা সহ নাগেশ্বরী উপজেলার ২৭ টি ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দু-তিনটি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রে ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সমপন্ন হয়ে চলছে ভোট গণনা । জেলা সদরের ঘোগাদহ ইউনিয়নে আ.লীগের সমর্থকরা ভোট ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে । ইউনিয়নের ৫ নং ওর্য়াডে কাজলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ৩টার দিকে আ.লীগের সমর্থকরা ৩ নং কক্ষে ভোট ব্যালট ছিনিয়ে নিয়ে জাল ভোট প্রদান করে বলে অভিযোগ করেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট শাহজাহান আলী । তিনি বলেন,”আমি কক্ষের মধ্যে বসে ছিলাম,দুপুর ৩টার দিকে ৮ থেকে ৯জন যুবক এসে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে সিল মেরে ব্যালক বাক্স রাখে । আমি বাধা দিতে গেলে আমার গলার মাফলার দিয়ে আমার মুখ চেপে ধরে ।এরপর প্রশাসনের লোকজন চলে আসায় তারা কক্ষ ত্যাগ করে পালিয়ে যায় ।”
এ বিষয়ে কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার অজয় রায় বলেন,”আমরা খবর পেয়ে কক্ষে গিয়েছি,যুবকদের চিন্তে না পারায় আমরা তাদের চিহ্নিত করতে পারি নি ।ভোটগুলো বাতিল করা হবে”
এ বিষয়ে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুর রহমান মিলন বলেন,”১০০ থেকে ১৫০ টি ব্যালট পেপারে সিল দেয়া হয়েছে,সেগুলোতে স্বাক্ষর ও সিল না থাকায় ভোটগুলো বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে । ”
উল্লেখ্য,জেলার ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬শ ১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯শ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছে।
নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ ৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮শ ২জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮শ ৩৯ জন। ২৭টি ইউনিয়নের মোট ২শ ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে সমপন্ন হয়েছে । নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছি। ১৩ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন র্যাব, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে ১৫ জন ম্যাজিস্ট্রেটের ১৫টি টিম।