• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১২০ টাকায় নয় বরং সম্পূর্ন বিনামূল্যে পুলিশ কনস্টেবল পদে চাকরি

Reporter Name / ২২৫ Time View
Update : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

দিনাজপুর জেলায় মাথাপিছু মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির জন্য নির্বাচিত হয়েছেন ৬২ জন। এদের মধ্যে ০৯ জন নারী এবং ৫৩ জন পুরুষ।

অদ্য (২৬ নভেম্বর) শুক্রবার দিনভর মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা শেষে রাত ১১ টার দিকে নিয়োগের জন্য চূড়ান্ত ৬২ জনের নামের তালিকা প্রকাশ করে ফলাফল ঘোষণা করা হয়।

এ প্রসঙ্গে পুলিশ সুপার, দিনাজপুর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) মহোদয় জানান, নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে থেকে বিভিন্ন মাধ্যমে কোনো ধরনের দালাল মাধ্যম কিংবা যে কোনভাবে তদবির করলে তাকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হবে বলে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল। ফলে এর সুফল পাওয়া গেছে।

তিনি আরও জানান, শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিরপেক্ষ এবং স্বচ্ছতার মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে এখানকার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এজন্য তারাও খুব খুশি বলে তিনি জানান।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় নিয়োগপ্রাপ্ত ৬২ জন (নারী/পুরুষ) কে ফুলেল শুভেচ্ছা জানান ও সদ্য নিয়োগ প্রাপ্তদের মেডিকেল খরচ বাবদ মাথাপিছু ১২০ টাকা করে উপহার তাদের হাতে তুলে দেন।
সুতরাং তারা নিয়োগ পেয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে “।

এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া প্রবর্তনের জন্য পুলিশ সুপার, দিনাজপুর ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ পুলিশের অবিভাবক, মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের প্রতি এবং সেই সাথে তিনি আরও ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য স্যারের প্রতি।

পরিশেষে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ পুলিশে অধিকতর স্বচ্ছতা, শুদ্ধতা ও পরিশিলতা বিরাজ করবে বলে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category