• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

গোমস্তাপুর দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

Reporter Name / ৪০৬ Time View
Update : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার রাতে দূধর্ষ ডাকাতির ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযাগে ৬ পুলিশ সদস্যক প্রত্যাহার করে নেয়া হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যাহারকৃতদের মধ্যে ২ জন উপপরিদর্শক, ১ জন সহকারী উপপরিদর্শক ও ৩ জন পুলিশ কনস্টেবল রয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে পুলিশ পরিচয়ে গরুর খামার মালিক আসরাফুল ও তার স্ত্রী বলী বেগমকে রশি দিয়ে বেঁধে ১৫টি গরু নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় শনিবার রাত মামলা হয়েছে। যার মামলা নং -০৪, ধারা-৩৯৫/৩৯৭ পি.সি. তারিখ ০৪-১২-২০২১। এ ঘটনায় এখন পর্যন্ত কোন গরু উদ্ধার হয়নি এবং কাউকে গ্রেপ্তার করত পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca