বাগমারা প্রতিনিধিঃ
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধারাবাহিকতায় ৫ম ধাপে বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫জানুয়ারি রোজ বুধবার।
বাগমারার ১৩নং গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক পেয়েছেন গোয়ালকান্দি ইউপির ২বারের সফল চেয়ারম্যান আলমগীর সরকার।
অত্র ইউনিয়নে নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করার জন্য গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগ নির্বাচন সমন্বয়ক কমিটি গঠন করে।
৫ডিসেম্বর রোজ রবিবার গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগের সভাপতি মিঠুন হাসান ও গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগের ১নং যুগ্ন সাধারণ সম্পাদক, বর্তমানে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম মিঠুর যৌথ স্বাক্ষরে গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
গোয়ালকান্দি ইউপি ছাত্রলীগের নির্বাচন সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন আমানুল্লাহ সরকার আকাশ ও শাহরিয়ার সরকার শাওন।
সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন জোহান মোল্লা, আলমগীর হোসাইন, জাকির হোসেন, মুনির হোসেন,সালমান সাব্বির সজল,আরাফাত হোসেন হিম ও সারোয়ার হোসেন সবুজ।
সহকারি সমন্বয়ক এর দায়িত্ব পেয়েছেন ইমন হোসেন খরাদী।
গোয়ালকান্দি ইউনিয়ন ছাত্রলীগ এর নির্বাচন প্রধান সমন্বয়ক এর দায়িত্বপ্রাপ্ত আমানুল্লাহ সরকার আকাশ বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাব।
গোয়ালকান্দি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ এর নৌকার মনোনীত প্রার্থী আলমগীর সরকারকে বিপুল ভোটে বিজয়ী করব ইনশাহআল্লাহ।